ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাতীবান্ধায় নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত
×

ছবি : সংগৃহীত

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৫:০২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সরকারকে পুশইন ঠেকাতে হবে। সীমান্তবাসীকে বাঁশ নিয়ে রাতে পাহারা দিতে হবে।

গতকাল মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘মাছ ধরতে যাওয়া খাদেমুলকে গত ১৪ মে বিএসএফ গুলি করে শহীদ করেছে’ মন্তব্য করে তিনি বলেন, দেশের সব মানুষ অত্যাচার-নির্যাতনের শিকার। সীমান্তে শহীদদের সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×