ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর
×

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৬:১১ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৬:২২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে। বুধবার সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট ধারি যাত্রীদের বিষয়টি বিবেচনা করে ইমিগ্রেশন সেন্টার ও সংশ্লিষ্ট  বিভাগ খোলা থাকবে।   

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৩ জুন বুধবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে। তবে এই সময়ের মধ্যে যাত্রী (পাসপোর্টধারী) যাতায়াত ও কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

×