ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২৪ ঘণ্টা না পেরোতেই এনসিপির নতুন কমিটি থেকে আহ্বায়কের পদত্যাগ

নাগেশ্বরী উপজেলা

২৪ ঘণ্টা না পেরোতেই এনসিপির নতুন কমিটি থেকে আহ্বায়কের পদত্যাগ
×

আলমগীর হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৩:১১

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই পদত্যাগ করেছেন নবগঠিত কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার তিনি লিখিত পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা দেন। এর আগে একই দিন সকালে ৫৩ সদস্যের নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি।

কমিটি ঘোষণার মাত্র একদিনের মধ্যেই আহ্বায়কের পদত্যাগের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় দলীয়ভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পদত্যাগপত্রে আলমগীর হোসেন উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে জানতে আলমগীর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‌‌আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। এরপরই তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে তিনি এরই মধ্যে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আরও পড়ুন

×