ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সীতাকুণ্ডে এলপিজি বহনকারী গাড়ি লুটের চেষ্টা, চালক আহত   

সীতাকুণ্ডে এলপিজি বহনকারী গাড়ি লুটের চেষ্টা, চালক আহত   
×

এলপিজি গ্যাস বহনকারী গাড়ি। ছবি: সমকাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১২:৩০ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১২:৩১

চট্টগ্রামের সীতাকুণ্ডে এলপিজি গ্যাস বহনকারী একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা চালকের হাতের কব্জির ওপরের রগ কেটে তাকে গুরুতর আহত করে এবং সহকারীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইলসহ সর্বস্ব লুট করে নেয়।

আহত চালকের নাম জেবুল হক (৫০)। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সহকারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গাড়িটি (চট্ট মেট্রো ঢ-৬১-০১৯৩) কুমিল্লা থেকে ১৭ টন এলপিজি গ্যাস নিয়ে সীতাকুণ্ডের শীতলপুর কারখানার দিকে যাচ্ছিল।

আবুল খায়ের গ্রুপের একেএস স্টিল কারখানার ট্রান্সপোর্ট কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন বলেন, গাড়িতে থাকা গ্যাসের বাজারমূল্য ২১ লাখ টাকার বেশি। ঘটনার খবর পেয়ে তারা গাড়ি, চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়েরুদ্দীন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহত চালককে দেখে এসেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন

×