ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ড্যাম্পার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ড্যাম্পার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
×

বাঁ থেকে বাহাদুর আলম (২৮) ও আবু ছরওয়ার নোমান (৩৪)। ছবি: সংগৃহীত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৫:৪১ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৫:৫৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছবাহী ড্যাম্পার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহেশখালীর দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে মনছুরিয়া বাজার সংলগ্ন গরুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৃত জালাল আহমদের ছেলে বাহাদুর আলম (২৮) এবং একই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের আবুল বশরের ছেলে আবু ছরওয়ার নোমান (৩৪)।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাছবাহী ড্যাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাহাদুর আলম ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় আবু ছরওয়ার নোমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

বাঁশখালী থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

আরও পড়ুন

×