ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঘুঘুর বাসা থেকে বাচ্চা নিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

ঘুঘুর বাসা থেকে বাচ্চা নিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু
×

শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরটি একটি টিন ও তারের সঙ্গে আটকে ঝুলে ছিল। ছবি: সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৩:৩০ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ১৩:৩৯

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাসা থেকে বাচ্চা নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সাজ্জাদ (১৪)।

রাজপাড়া থানা পুলিশ জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাজ্জাদের বাবার নাম সাজু। তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও রাজশাহী নগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ফায়ার সার্ভিস জানায়, সকাল পৌনে ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দেখা যায়, বৈদ্যুতিক পোলের ওপর ঘুঘুর বাসা থেকে বাচ্চা নামানোর সময় শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরটি একটি টিন ও তারের সঙ্গে আটকে ঝুলে ছিল।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×