ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

বাজেটে এআইটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক: আমিরুল হক

বাজেটে এআইটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক: আমিরুল হক
×

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিরুল হক।  ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২২:৩১ | আপডেট: ১২ জুন ২০২৬ | ২২:০২

বাজেটে অনেক পণ্যের কাঁচামালের ডিউটি কমিয়েছে উল্লেখ করে চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, আরও কিছু কাঁচামাল আছে যেগুলোর ডিউটি কমানো দরকার। তাহলে ফিনিশড প্রোডাক্টের ওপর ডিফারেন্স থাকলে আমাদের দেশে ভ্যালু এডিয়েশনটা বাড়বে। 

আমরা অগ্রীম আয়কর (এআইটি) কমানোর দাবি জানিয়েছিলাম। এআইটি কমানো হয়েছে। এআইটি ফেরত দেবে এটা খুব ভালো উদ্যোগ। বাজেট মোতাবেক যেন আমরা এআইটি ফেরত পাই। আগে এআইটি নিলে সেটা ফাইনাল। এখন বলছে ফেরত দেবে। এটা পজেটিভ, অনেকটা রিলিফ হলো। 

বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। 

চেম্বার সভাপতি আরও বলেন, রপ্তানি বহুমুখী করতে নতুন করে বন্ড লাইসেন্স দেওয়া হবে। রেডিমেড গার্মেন্টসের বাইরে নতুন নতুন রপ্তানি পণ্যের জন্য বন্ড লাইসেন্স দেবে। সামনের দিনে বাজার আরও প্রতিযোগিতামূলক হবে। তখন নতুন নতুন পণ্য রপ্তানির সুবিধার জন্য লাইসেন্স দরকার হবে। সরকার চায় এদের সবাইকে বন্ড লাইসেন্স দিতে। এটা একটা প্লাস পয়েন্ট। 

বাজেট ঘোষণার আগেই বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। আগামী অর্থবছরে বিভিন্ন সেক্টরের জন্য এটা করা হয়েছে। স্বাধীনতার পর এত বড় তহবিল কেউ প্যাকেজ আকারে দেয়নি। প্রথমবারের মতো এটি ভালো উদ্যোগ। আগামী দুই-তিন বছর অর্থনীতিতে একটা ভালো রেজাল্ট দেবে। অর্থমন্ত্রী ও গভর্নরকে আমরা সাধুবাদ জানাই। বন্দর, টার্মিনাল এসব বেসরকারি খাতে করতে পারবে। সরকারের এ পলিসি ভালো উদ্যোগ। 

আমিরুল হক বলেন, ইভি গাড়িতে শুল্ক কমিয়েছে। এটা ভালো দিক। এতে দুই দিকে লাভ হবে। একদিকে জ্বালানি আমদানির নির্ভরতা কমবে। অন্যদিকে গো গ্রিন বা পরিবেশেরও লাভ হবে। শুল্ক কমানোর ফলে সোলার বিদ্যুতের খরচ কমবে।

শিক্ষাখাতে বড় বরাদ্দ দেওয়াকে স্বাগত জানিয়ে আমিরুল হক বলেন, এর মধ্যে কারিগরি শিক্ষায় সবচেয়ে বেশি ব্যয় করা দরকার।

আরও পড়ুন

×