ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

চট্টগ্রাম বিভাগে ৫৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ

চট্টগ্রাম বিভাগে ৫৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ
×

নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে আয়োজিত ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৫:৫৩ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ১৬:০৫

চট্টগ্রাম বিভাগে ৫৪ লাখ ৭৮ হাজার ৫২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আগামী ২৮ জুন রোববার সারাদেশের মতো চট্টগ্রাম বিভাগেও দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানো হবে। তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা এবং হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার কমাতে সহায়ক।

বুধবার দুপুরে নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে আয়োজিত ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মাহমুদা আক্তার। এছাড়া সভায় বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×