ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নিখোঁজের ২ দিন পর জায়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর জায়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
×

জায়ান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১১:০০ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১১:০৩

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ শিশু জায়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়ার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্বপাড়া এলাকার পরিত্যাক্ত জায়গা থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা। তাদের বসতঘরের পেছন থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে নিখোঁজ শিশু জায়ানের ঘরে হাতে লেখা এ চিঠি পাওয়া যায়। তাতে বলা ছিল, ‘তোর ছেলে আমাদের কাছে আছে, ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শোন…আধা ঘণ্টার ভেতর ৩ লাখ টাকা আর তোর ফ্যামিলির যেকোনো একজনের মোবাইল আনলক করে একটা ব্যাগে করে তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানে রেখে দিবি।’

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলার সময় নিখোঁজ হয় জায়ান। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া যায়নি। এ ঘটনায় পটিয়া থানায় জিডি করে পরিবার। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চিঠিটি আলামত হিসেবে সংগ্রহ করে অভিযান শুরু করে।

স্বজনদের অভিযোগ, টাকার জন্য শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছিল।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ‘ভোরে পরিত্যাক্ত জায়গা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

×