মুন্সীগঞ্জে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
ভারী বর্ষণে গাছ ভেঙে অ্যাম্বুলেন্সের ওপর পড়েছে। ছবি: সমকাল
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১১:৫০ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১২:১০
মুন্সীগঞ্জের সিরাজদীখানে গাছ ভেঙে অ্যাম্বুলেন্সের ওপর পড়ায় প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উপজেলার ইছাপুরা এলাকায় সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এতে সড়কের উভয়পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পর সকাল ৬টার দিকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে অ্যাম্বুলেন্সটি এবং আশপাশের বৈদ্যুতিক লাইনের কিছু ক্ষতি হয়েছে।
ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, গাছটি যে অ্যাম্বুলেন্সের ওপর পড়েছে সেটি সরকারি হাসপাতালের নয়।
- বিষয় :
- ভারী বর্ষণ
- সড়ক