ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাগানের অর্ধশতাধিক গাছ কেটে লেবু লুট

বাগানের অর্ধশতাধিক গাছ কেটে লেবু লুট
×

কেটে ফেলা লেবু গাছ -সমকাল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০ | ০৩:৫৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি লেবু বাগানের অর্ধ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার উপজেলার মোহাজেরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় বাগান থেকে ৪০ হাজার টাকার লেবু ও আনারস লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাগান মালিক নূরূল ইসলাম বাদি হয়ে আব্দুললাহ আল মামুন, আবিদুর রহমান সোহেল ও ইসহাক মিয়াকে আসামি করে মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করেছেন।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়- বাগানে কাটা লেবু গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেটে ফেলা বেশিরভাগ গাছেই লেবু ধরেছিল। 

বাগানের কেয়ারটেকার শুকুর মিয়া বলেন, সকাল ১০ টার দিকে একটি জিপ গাড়ি নিয়ে ৭ জন লোককে হঠাৎ টিলার উপর লেবু বাগানের গাছ কেটে ফেলতে দেখে চিৎকার শুর করেন। এসময় তারা বাগানের ৫শ’ আনারস ও অর্ধ শতাধিক লেবু গাছ কেটে দ্রুত পালিয়ে যায় তারা। 

স্থানীয় ওয়ার্ড মেম্বর ফারুক মিয়া বলেন, ঘটনার পরপর খবর পেয়ে এসে দেখি বাগান তছনছ অবস্থা। 

বাগানের মালিক নূরুল ইসলাম প্রশ্ন করেন, ‘আমার সঙ্গে যে কারো শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছগুলোর সঙ্গে কেন এই শত্রুতা?’ এতে তার ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আবিদুর রহমান সোহেল বলেন, ‘এটা সাজানো ঘটনা। অভিযোগকারীদের বিরুদ্ধে আমি ইতোপূর্বে একটি মামলা করি, এ ঘটনার জের ধরে আমাকে ফাঁসানোর চেষ্টা হতে পারে।’ 

আরও পড়ুন

×