ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দুবাইফেরত যাত্রীর বেল্ট-অন্তর্বাসে তিন কোটি টাকার স্বর্ণ

দুবাইফেরত যাত্রীর বেল্ট-অন্তর্বাসে তিন কোটি টাকার স্বর্ণ
×

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৭:৫৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৭:৫৫

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীকে তল্লাশি করে ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণালংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। বিশেষ কায়দায় বেল্ট-অন্তর্বাসে লুকিয়ে এসব স্বর্ণ এনেছিলেন মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের ওই ব্যক্তি। 

আজ সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে ব্যাগেজ নিয়ে বিমানবন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা শহীদুল আলম চৌধুরীকে তল্লাশি করেন। তাঁর বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, আজ সকালে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁকে তল্লাশি করে বিশেষ কায়দায় বেল্ট ও অন্তর্বাসে লুকিয়ে রাখা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণালংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে।

আরও পড়ুন

×