ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত
×

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত পরিবেশকদের সঙ্গে এমডি এস এম মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম শুচিসহ প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২০:১৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ২০:৩৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘রাইজ টুগেদার’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক ডিলার, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন। বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সুলতানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম শুচি।

সম্মেলনে বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন কৌশল এবং ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে ওয়ালটন ক্যাবলসের বাজার সম্প্রসারণ ও বিক্রয় প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে ডিলারদের দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় পরিবেশকরাও দেশের প্রতিটি ঘরে আন্তর্জাতিক মানের নিরাপদ ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, আপনারাই ওয়ালটন ক্যাবলসের সবচেয়ে বড় শক্তি। আপনাদের মাধ্যমে বিশ্বমানের নিরাপদ ক্যাবলস গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে এবং বাজারে ওয়ালটনের অবস্থান আরও সুসংহত হচ্ছে।

তিনি বলেন, নিরাপদ আবাসন ও স্থাপনা নিশ্চিত করতে উন্নতমানের ক্যাবলস ও ইলেকট্রিক সল্যুশনসের বিকল্প নেই। তাই গ্রাহকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওয়ালটন আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যাবলস উৎপাদন ও বাজারজাত করছে।

ওয়ালটনের পরিচালক নিশাত তাসনিম শুচি বলেন, পরিবেশকদের অক্লান্ত প্রচেষ্টায় ওয়ালটন ক্যাবলস দ্রুত এগিয়ে যাচ্ছে। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইয়েমেন, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশে ওয়ালটন ক্যাবলস রপ্তানি হচ্ছে। তিনি আঞ্চলিক পর্যায়ে ব্র্যান্ডিং কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও মো. ইউসুফ আলী, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সম্মেলনে চলতি বছরে বিক্রয়ে বিশেষ অবদান রাখায় অর্ধশতাধিক পরিবেশককে সম্মাননা দেওয়া হয়। এছাড়া র্যাবফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×