ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪
×

মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৬:১৩

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। এর আগে মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক চারজন হলেন, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. মোশারফ হোসেন (৩৫) ও মামুদ (৪০), এবং চাঁদপুরের হাইমচর উপজেলার সাদেক হোসেন মাল (৩৮) ও মানিক ব্যাপারী (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বটতলা এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি রামদা, একটি চাপাতি, একটি কিরিচ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন নামে একজনসহ আরও দুই থেকে তিনজন পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×