চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার নাদিম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১২:৫৪
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে অভিযান চালিয়ে নাদিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হলেও আজ বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর সড়কের মুক্তিযোদ্ধা কলোনিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় নাদিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
- বিষয় :
- চট্টগ্রাম
- গ্রেপ্তার
- পিস্তলসহ গ্রেপ্তার