ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ধামরাই

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুতুল দাহ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুতুল দাহ
×

ছবি: সমকাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ২১:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকার ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ-সমাবেশ এবং কুশপুতুল দাহ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুতুল দাহ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থি এবং তা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এবং তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ-সমাবেশে অংশ নেন ধামরাই উপজেলা, পৌর ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

আরও পড়ুন

×