ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু

ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত
×

ছবি: ফাইল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২২:০৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ২৩:০০

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)। এ কারখানায় স্ক্র্যাপ এলএনজি জাহাজে গ্যাস লিকেজে ৯ শ্রমিক মৃত্যুর ঘটনায় বোর্ডের মহাপরিচালক এসএম শফিউল আলম তালুকদার আজ শনিবার এই সিদ্ধান্তের কথা জানান। এই স্থগিতাদেশ পরবর্র্তী নির্দেশ না দেওয়া পযন্ত বহাল থাকবে।

শফিউল আলম বলেন, শুক্রবারের ভয়াবহ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে। হংকং কনভেনশন সনদপ্রাপ্ত এই শিপইয়ার্ডে সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগ পাওয়া গেছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশনরোড এলাকার ওই শিপইয়ার্ডে নোঙর করা একটি পুরোনো জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিক মারা যান। দুর্ঘটনাকবলিত ‘এমটি রাসি’ (দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার) জাহাজটি গত বছরের জুলাইতে চট্টগ্রামে নোঙর করে এবং ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে আনা হয়।

আরও পড়ুন

×