ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

চট্টগ্রামে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
×

প্রতীকি ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১২:৫৮

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুন দাশ (৫৯) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরুন দাশ বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে। তিনি বালুছড়া এলাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, সকালে ভিজুয়াল গার্মেন্টসের সামনে সড়ক পার হচ্ছিলেন অরুন দাশ। এ সময় বিপরীত দিক থেকে আসা সিটি সার্ভিসের ৩ নম্বর রুটের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন

×