জিনজিরা-কেরানীগঞ্জে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৪:৩৬
জিনজিরা ও কেরানীগঞ্জ এলাকায় মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পানগাঁও ভাল্ব স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ব পরিবর্তনের কাজের জন্য সাময়িক এ অসুবিধা সৃষ্টি হবে বলে জানিয়েছে তারা।
গ্যাস বিতরনকারী রাষ্ট্রায়ত্ব এই সংস্থাটি জানিয়েছে, আজ (মঙ্গলবার) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও এবং কেরানীগঞ্জের আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এ ছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
মেরামতকাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় স্বাভাবিক নিয়মে গ্যাস সরবরাহ চালু করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
- বিষয় :
- গ্যাস সরবরাহ বন্ধ
- তিতাস গ্যাস
- ঢাকা