ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:১৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:৪৪

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম কাস্টম হাউস খালাস হয়নি এমন বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিতভাবে নিলাম আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড গত সোমবার এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। নিলামের তালিকায়  রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি-যন্ত্রাংশ, প্লাস্টিক স্ক্র্যাপ, চেস্ট ফ্রিজার, পাইপ, বিভিন্ন ধরনের সুতা, বিভিন্ন ধরনের কাপড়, সোলার মডিউল, বিভিন্ন ধরনের লবণ, কাগজ, টাইলস, গৃহস্থালি পণ্য, মূলধনি যন্ত্রপাতি, ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, কেমিক্যাল, এসির যন্ত্রাংশ, টাইলস, স্টেইনলেস স্টিল কয়েল, স্ক্যানার, ব্যাডমিন্টন র‍্যাকেট, এলিভেটর, খালি কনটেইনার ইত্যাদি। এসব পণ্য চালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না।

আগ্রহী ক্রেতারা ঘরে বসেই কাস্টমসের ই-অকশন অফিসিয়াল পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবেন। অনলাইন বিডিংয়ের সময় প্রস্তাবিত দরমূল্যের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মূল কাগজপত্র দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশে প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্য নিতে হবে।

আরও পড়ুন

×