ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৩:৩৫

চট্টগ্রাম নগরের ষোলশহর পলিটেকনিক মোড়ে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার জয়নারায়ণপুর এলাকার নূরনবীর ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ভোরে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্ধকার থাকায় তাৎক্ষণিকভাবে গাড়িটি শনাক্ত করা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, পলিটেকনিক মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দেলোয়ার হোসেনকে চমেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×