চট্টগ্রামে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ২
ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৫
চট্টগ্রামের হাটহাজারীতে চারটি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে হাটহাজারী মডেল থানা-পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী।
আটককৃত ব্যক্তিরা হলেন— মির্জাপুর ইউনিয়নের জামাল মিস্ত্রির বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন এবং একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নে একটি স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র তৈরির কাজে জড়িত অবস্থায় দুজনকে আটক করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, মির্জাপুর ইউনিয়নে অস্ত্র তৈরির সময়ই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- অভিযান
- অস্ত্র উদ্ধার
- আটক
- চট্টগ্রাম