ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বাগানের ৪০ মণ পেঁপে কেটে নষ্ট

বাগানের ৪০ মণ পেঁপে কেটে নষ্ট
×

মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৮:৫৯

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের ঘিওরে একটি বাগানের ৪০ মণ পেঁপে কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গাছ থেকে কেটে পেঁপেগুলো মাটিতে ফেলে গেছে তারা।  ক্ষতিগ্রস্ত চাষি সাদেক মিয়া জানান, ৩০ শতাংশ জমিতে ২৭০টি পেঁপে গাছ লাগিয়েছেন তিনি। গতকাল সোমবার সকালে বাগানে গিয়ে দেখেন কারা অপরিপক্ব পেঁপেগুলো কেটে মাটিতে ফেলে রেখেছে। এ ছাড়া বীজ সংরক্ষণের জন্য রাখা ৬ কেজি ওজনের ৫০টি পাকা পেঁপের মধ্যে ৪০টি দুর্বৃত্তরা নিয়ে গেছে। সাদেক মিয়া বলেন, এ ঘটনায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। গতকাল বাগান পরিদর্শন করেন উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকার আশ্বাস দেন। ঘিওর থানার ওসি মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
 

আরও পড়ুন

×