ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৬ জনকে পাঁচ মাস করে সাজা

ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৬ জনকে পাঁচ মাস করে সাজা
×
×

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ২২:৪৩

চট্টগ্রামে আইএফআইসি ব্যাংকের ১৮২ কোটি টাকার ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলাসহ ছয়জনকে পাঁচ মাসের দেওয়ানি সাজা দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীনের আদালত এ দেওয়ানি আটকাদেশ দেন। যদিও দণ্ডিত ঋণখেলাপিরা পলাতক রয়েছেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফ। 

দণ্ডিত অন্য ঋণখেলাপিরা হলেন– জাবেদের স্ত্রী রুকমিলা জামান, এসএম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, জেবা জামান ও তানাইম জামান চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিতরা আইএফআইসি ব্যাংক চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শাখা থেকে আরামিট থাই অ্যালুমিনিয়াম কোম্পানির নামে ঋণ নেন। সেই ঋণ পরিশোধ না করায় সুদে-আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮২ কোটি টাকা। ঋণের টাকা উদ্ধারে ব্যাংক খেলাপি ঋণের মামলা করে। ২০২৫ সালের ১ ডিসেম্বর একই আদালত ডিক্রি জারি করেন। তারপর ৬০ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করায় অর্থ আদায়ে অর্থঋণ জারি মামলা করেন। সেই মামলায় আজ বৃহস্পতিবার ব্যাংকের আবেদনের ওপর শুনানি শেষে আদালত ঋণখেলাপি জাবেদসহ ছয়জনকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ দেন।

আরও পড়ুন

×