ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

স্বর্ণ-টাকা লুটের পর সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেল ডাকাতরা

স্বর্ণ-টাকা লুটের পর সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেল ডাকাতরা
×
×

ফাইল ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২০:৫৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়ি থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও সাত লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতরা। এ সময় তারা বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায়। গতকাল রোববার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির বিপরীত দিকে অবস্থিত বাড়িতে এই ডাকাতি হয়।

বাড়িটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম চৌধুরীর। তিনি বলেন, রাত আনুমানিক ৩টার দিকে তাঁর বাড়িতে হানা দেয় সশস্ত্র ডাকাতরা। তারা বাড়ির পেছনের ব্যালকনির গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। পরে পরিবারের নারী সদস্যদের অস্ত্রের মুখে হাত-মুখ বেঁধে ফেলে। তাদের সবাইকে জিম্মি করে লকার ভেঙে ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম চৌধুরী আরও বলেন, ‘ডাকাতির সময় আমি পাশের রুমে ছিলাম। সে জন্য আমি জানতে পারিনি। তবে ডাকাত দল চলে যাওয়ার পর জানতে পেরেছি। ডাকাতরা সিসি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে গেছে।’

সীতাকুণ্ড মডেল থানায় ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। তদন্তের পর ডাকাতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×