ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী গ্রেফতার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০৭:৫৮

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল, ইয়াসিন ফারুক, মোহাম্মদ আরিফ, মো. নুর নবী ও মো. জাহেদ। তাদের কাছ থেকে একটি দেশে তৈরি এলজি, এক রাউন্ড কার্তুজ, তিনটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক অংসা থোয়াই মারমা জানান, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাইয়ের জন্য জড়ো হয়েছে- এমন তথ্য পেয়ে গতকাল অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে খুলশী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×