ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০৫:১৮

দেশে ২৪ ঘন্টায় করোনায় যে ১৯ জনের মৃত্যু ঘটে তার মধ্যে দু'জন চট্টগ্রামের। এরমধ্যে একজন নগরের এবং অন্যজন উপজেলার। একই সময়ে এখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৭৯ জন। যাদের ১৬১ জন নগরের এবং ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শুক্রবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন অফিসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সব মিলিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৭ হাজার ৪১২ জন। এদের মধ্যে নগরের রোগী ২০ হাজার ৯৩৯ জন এবং উপজেলা পর্যায়ে ৬ হাজার ৪৭৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩২৯ জন, যাদের ২৩৩ জন নগরের এবং ৯৬ জন উপজেলার।

অন্যদিকে ১০ ডিসেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৪৮০ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৭৯ জনের করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন

×