বগুড়ায় নাগর নদ থেকে নবজাতকের লাশ উদ্ধার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০০:৫১ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৩:৫৭
বগুড়ার আদমদীঘির নাগর নদ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার কুশাবাড়ি নাগর নদের খামরাঘাট থেকে লাশ উদ্ধার করা হয়।
আদমদীঘির কুন্দগ্রাম ইউপির সদস্য ওমর আলী জানান, শুক্রবার সকালে নাগর নদের খামরা ঘাট এলাকায় নবজাতকের লাশ ভাসতে দেখে আদমদীঘি থানায় খবর দেওয়া হয়। এরপর সকাল ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- বিষয় :
- বগুড়া
- নবজাতকের লাশ উদ্ধার
- নদী