ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

চট্টগ্রামে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৮:৫৪

চট্টগ্রামে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নগরের সদরঘাট থানার কলেজিয়েট স্কুলের ছাত্রাবাসের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মো. নাসির চাঁদপুরের কচুয়ার আবদুল মালেকের ছেলে।

সদরঘাট থানার ওসি এসএম ফজলুর রহমান ফারুকী বলেন, নাসির ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। সে একাধিক মামলার আসামি এবং পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।


আরও পড়ুন

×