ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

শিক্ষক ও সাহিত্যিক সুধাংশু নাথ মণ্ডলের স্মরণে শোকসভা

শিক্ষক ও সাহিত্যিক সুধাংশু নাথ মণ্ডলের স্মরণে শোকসভা
×

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ১১:৪৯

সমকালের অনলাইন বিভাগের বার্তা সম্পাদক গৌতম বি. মণ্ডলের বাবা শিক্ষক ও সাহিত্যিক সুধাংশু নাথ মণ্ডল স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সুপ্রকাশ সাহিত্য সংসদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে শোকসভা অনুষ্ঠিত হয়।

কবি, সাহিত্যিক ও প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞার সভাপতিত্বে এতে বক্তব্য দেন মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, শোকাহত পরিবারের পক্ষে সুধাংশু নাথ মণ্ডলের ছেলে ও সমকাল অনলাইন বার্তা সম্পাদক গৌতম বি. মণ্ডল, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, প্রাক্তন প্রধান শিক্ষক আনছার আলী সরদার, মসলিম আলী, বীরেন সরকার মিন্টু, কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি নুরে আলম মানিক, কৃষক নেতা সাদেকুল ইসলাম দুলাল, প্রভাষক আব্দুল আজিজ, সুপ্রকাশ সাহিত্য সংসদ সভাপতি বিশ্বজিৎ চন্দ্র বর্মণ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রকাশ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি কঙ্কন সরকার। বক্তারা সুধাংশু নাথ মণ্ডলের কর্মময় জীবনসহ তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

২১ নভেম্বর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে সুধাংশু নাথ মণ্ডল মারা যান। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। সুধাংশু নাথ মণ্ডল নিয়মিত লেখালেখি করতেন। ২০০২ সালে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর নেন।

আরও পড়ুন

×