ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক ও সাহিত্যিক সুধাংশু নাথ মণ্ডলের আদ্যশ্রাদ্ধ

শিক্ষক ও সাহিত্যিক সুধাংশু নাথ মণ্ডলের আদ্যশ্রাদ্ধ
×

সুধাংশু নাথ মণ্ডল- সমকাল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ২২:৫১ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০০:২১

প্রয়াত শিক্ষক ও সাহিত্যিক সুধাংশু নাথ মণ্ডলের আদ্যশ্রাদ্ধ রোববার অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের নিজ বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান দর্শন ও বিদেহী আত্মার মঙ্গল কামনা এবং দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে।

প্রয়াত সুধাংশু নাথ মণ্ডল সমকাল অনলাইন বিভাগের বার্তা সম্পাদক গৌতম বি. মণ্ডলের বাবা।

অনুষ্ঠানে যোগদানের জন্য সুধাংশু নাথ মণ্ডলের শুভানুধ্যায়ীদের নিমন্ত্রণ জানিয়েছেন তার স্ত্রী তপতী রানী মণ্ডল, ছেলে স্বপন কুমার মণ্ডল, গৌতম বি. মণ্ডল, মেয়ে সবুজ রানী, লিপি রানী ও ইতি রানী। 

২১ নভেম্বর রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে সুধাংশু নাথ মণ্ডল (৮০) মারা যান। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২২ নভেম্বর বিকেলে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সুধাংশু নাথ মণ্ডল সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০০২ সালে শিক্ষকতা পেশা থেকে তিনি অবসরে যান। তিনি নিয়মিত লেখালেখি ও সাহিত্য চর্চা করতেন। তার লেখা যষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ বই রয়েছে। এছাড়া বাংলা সাহিত্যের ২টি বই প্রকাশ পেয়েছে এবং একটি অসমাপ্ত রয়েছে।

আরও পড়ুন

×