পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
পাবনা অফিস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০১:২০ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০১:২৪
পাবনা সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় জুলহাস (৭) নামের প্রথম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে পুন্ডুরিয়া ব্র্রিজের কাছে এ ঘটনা ঘটে।
জুলহাস সাঁথিয়া করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুন্ডুরিয়া পূর্বপাড়া গ্রামের কালাম ফকিরের ছেলে এবং পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, জুলহাসের মা পুন্ডুরিয়া ব্রিজ সংলগ্ন একটি শুটকি মাছের খোলায় কাজ করেন। তার মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বেড়া থেকে রাজশাহীগামী রোমিও পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর রজব আলী মুন্সী এ ঘটনা নিশ্চিত করে বলেন, এই ছোট্ট শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- বিষয় :
- পাবনা
- সড়ক দুর্ঘটনা
- স্কুলছাত্র নিহত