ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

গাজীপুরে যুবলীগের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাড়ে ৩শ শিক্ষার্থী

গাজীপুরে যুবলীগের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাড়ে ৩শ শিক্ষার্থী
×

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩২

গাজীপুর মহানগরের ভোগড়ায় বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহানগর যুবলীগের আয়োজনে এ প্রতিযোগিতা হয়। এতে আশপাশের ১৯টি স্কুলের ৩৫০ জন শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা, স্মৃতিসৌধ ও মানচিত্র অঙ্কন করে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আহ্বায়ক সদস্য আমান সরকার, আলম পাসা, কাওয়ুম সরকার, ইকবাল হোসেন মাস্টার, দেওয়ান হোসেন, যুবলীগ নেতা রাহাত খান, জুয়েল মণ্ডল প্রমুখ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

×