ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এবার বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৭৯ সাঁতারু

এবার বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৭৯ সাঁতারু
×

বাংলা চ্যানেল পাড়ি দিতে প্রস্তুত ৭৯ সাঁতারু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১ | ০১:০২ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ | ০২:৪৭

বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনের বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন একসঙ্গে ৭৯ জন সাঁতারু।

এবারের দলে সেন্টমার্টিন দ্বীপে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ১০ বছরের সৈয়দা লারিসা রোজেন। তার সঙ্গে সাঁতারে অংশ নিচ্ছেন তার বাবা সৈয়দ আক্তারুজ্জামান ও বড় ভাই সৈয়দ আরবিন আয়ানও। বাবা ও দুই সন্তানের একসঙ্গে অংশ নেওয়াটাও বাংলা চ্যানেলে একটা রেকর্ড।

সোমবার সকাল পৌনে ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার সমুদ্র সৈকত থেকে সেন্টমার্টিনের উদ্দেশে বাংলা চ্যানেলে সাঁতার শুরু করেন ৭৯ জন সাঁতারু। এবারের ৭৯ জন সাঁতরুরের মধ্য একজন বিদেশি ও একজন নারী রয়েছেন। 

১৬তম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।

আয়োজকরা জানান, সোমবার সকাল পৌনে ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার সমুদ্র সৈকত থেকে সেন্টমার্টিনের উদ্দেশে বাংলা চ্যানেলে সাঁতার শুরু করেন ৭৯ জন সাঁতারু। এর আগে তারা সবাই হাতে বাংলাদেশের পতাকা দেখিয়ে জয় উল্লাস করেন।

পথে কোনো সমস্যা না হলে দুপুরে তারা একে একে সবাই দ্বীপে পৌঁছার কথা রয়েছে।

এবারে ১৮ বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন ষড়জ অ্যাডভেঞ্চারের নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার।

তিনি বলেন, চ্যানেল সাঁতারের আন্তর্জাতিক নিয়ম মেনে এ আয়োজন করা হচ্ছে। সাঁতারুরা ফ্রি হ্যান্ড সুইমিং করবেন। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সঙ্গে একটি করে উদ্ধারকারী নৌকা থাকবে।

তিনি জানান, এবার সর্বোচ্চ ৮০ জন সাঁতারু অংশ নেবেন। গত বছর ৪৩ জন সাঁতারু অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৩৯ জন সফল হয়েছিলেন। এবারও একজন বিদেশি সাঁতারু অংশ নিচ্ছেন। আমরা বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক করতে পেরেছি। গতবারের চেয়ে এবার প্রায় দ্বিগুণ সংখ্যক সাঁতারুর অংশগ্রহণ বলে দিচ্ছে বাংলাদেশে দূরপাল্লার সাঁতার জনপ্রিয় হচ্ছে।

১৬তম বাংলা চ্যানেল সাঁতারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ব্র্যান্ড ফরচুন। রেসকিউ পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। অংশীদার হিসেবে আরও আছে বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলােদশ পর্যটন বোর্ড, ইউনাইটেড সিকিউরিটিজ, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ষড়জ, ভিসা থিং ও স্টুডিও ঢাকা।

প্রসঙ্গত, অ্যাডভেঞ্চার গুরুখ্যাত প্রয়াত কাজী হামিদুল হক সমুদ্র সাঁতারের উপযোগী বঙ্গোপসাগরের এই বাংলা চ্যানেল আবিষ্কার করেন। ২০০৬ সালে প্রথমবার আয়োজনে বাংলা চ্যানেল পাড়ি দেন লিপটন সরকার, ফজলুল কবির ও সালমান সাঈদ।

আরও পড়ুন

×