মানিকগঞ্জে ঘরে ঢুকে মা-ছেলেকে খুন
নিহত নূর হোসেন- ফাইল ছবি
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ২১:৩৫ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০০:৩৭
মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘরে ঢুকে এক নারী ও তার শিশুসন্তানকে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে নিজ বাড়ির ঘর থেকে ওই দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।
নিহতরা হলেন- পারভিন আক্তার (২৫) ও তার ছেলে নূর হোসেন (৪)। পারভীনের স্বামী মঞ্জু মিয়া সৌদিপ্রবাসী।
ওসি জানান, পারভীনকে গলা কেটে আর শিশুটিকে পেটে ছুরিকাঘাত করেহত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, উত্তর কাউন্নারা গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার ও তার চার বছরের ছেলে নূর হোসেন তাদের দুইতলা ফ্ল্যাট বাসায় বসবাস করতেন। বুধবার সন্ধ্যায় গৃহ শিক্ষিকা রহিমা বেগম নুর হোসেনকে পড়িয়ে চলে যান। বৃহস্পতিবার নূর মাদ্রাসায় পড়তে না যাওয়ায় আশে পাশের সহপাঠিরা তাকে ডাকতে এলে নুরের দাদী রোমেনা বেগম নাতিকে ডাকতে যান।
তারা জানান, তিনি নূরকে ডাকতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখেন তার নাতি ও ছেলের স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। পারভীনের শাশুড়ি প্রতিবেশিদের ডাকাডাকি করে বিষয়টি জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
- বিষয় :
- মানিকগঞ্জ
- সাটুরিয়া
- ঘরে ঢুকে খুন
