মিলেমিশে শীতার্তদের পাশে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ২৩:৩৬ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০০:২৫
তীব্র শীত পড়েছে সারা দেশে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের দাপটে কাঁপছে জনজীবন। সমাজের উচ্চবিত্ত মানুষদের পাশাপাশি তরুণরাও দাঁড়াচ্ছেন শীতার্তদের পাশে।
শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে তেমনি একদল তরুণ ছুটে গিয়েছিলেন কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়ের শীতার্তদের পাশে।
এসএসএসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের এ শিক্ষার্থীরা ফেসবুকগ্রুপের মাধ্যমে নিজেদের একতাবদ্ধ করেন। ‘এসএসএসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯’ এই নামে তাদের একটি ফেসবুক গ্রুপও আছে। সেখান থেকেই তহবিল তুলে সম্প্রতি ছুটে যান শীতার্তদের পাশে।
এই গ্রুপের অন্যতম সদস্য শারমিন আক্তার সনি বলেন, ‘কুড়িগ্রামের উলিপুরে, দিনাজপুরের বীরগঞ্জে এবং পঞ্জগড়ে আমাদের গ্রুপের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এভাবে প্রতি বছর আমরা শীতার্তদের পাশে দাঁড়াতে চাই।’
এ উদ্যোগে আরও যুক্ত আছেন-ফয়সাল রহমান, মিজানুর রহমান, শারমিন নাজনীন, সোলাইমন হোসেন ও সাইফুদ্দিনসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি।
