ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, মন্ত্রিত্ব এত কঠিন জানলে দায়িত্ব নিতাম না। বাস্তব সত্য, অনেক বড় কঠিন কাজ। শনিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সর্বোচ্চ পর্যায়ের কাঠামো কমিশনের অনুপস্থিতিতে প্রেষণে নতুন উপপরিচালক নিয়োগ দেওয়া হলো রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানে। এদিকে কমিশনের অনুপস্থিতিকে দুদকের নিজস্ব কর্মকর্তাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকাসহ সারাদেশে দুদক কর্মকর্তাদের মাঝে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।
পর্যায়ক্রমে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালু করবে ভারত। বিগত মাসগুলোতে অস্থিরতার পর সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ হিসেবে ঢাকা ও দিল্লি পুরোদমে আবারও ভিসা চালু করতে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা আবারও চালু করেছে। আর ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্য নিয়েছে।
রাজধানীর কলাবাগান থানার ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ এসআই রাকিবুল হাসান সরকারের সন্ধান এখনও মেলেনি। তবে ঢাকায় তার গতিবিধি সম্পর্কে কিছুটা জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা। একটি ব্যাংকের বুথ থেকে টাকা তোলাসহ দুটি স্থানে তার উপস্থিতি প্রযুক্তিগতভাবে জানা গেছে। এর থেকে ধারণা করা হচ্ছে, অপহরণ জাতীয় কিছু নয়, ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে তিনি আত্মগোপনে আছেন।
দুটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কেউ প্রকাশ্যে ও কেউ গোপনে এখনও ষড়যন্ত্র করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।’ শনিবার সন্ধায় সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
হবু বরের অতিমাত্রার নজরদারি হৃদি কোনোভাবেই মেনে নিতে পারে না। বাবার পছন্দের ছেলের সঙ্গে বিয়ের পর কিভাবে বাকি জীবন কাটবে তা নিয়ে রীতিমতো দিশেহারা হৃদি। তখন সে পরিকল্পনা আঁটতে থাকে বিয়ে ভেঙে দেওয়ার।
বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন শিল্পে নেতৃত্ব, পেশাগত উৎকর্ষ এবং দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই সম্মাননা তুলে দেন।
জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিঠাই’ এর ‘মিঠাই প্রিয়জন’ ক্যাম্পেইন শুরু হয়েছে। ২ মে রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা।
মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারের মানুষের ঘরে ঘরে চলছে বোরো ফসল হারানোর আহাজারি। তাদের চোখের পানি আর বৃষ্টির ধারা মিলেমিশে যেন একাকার। বিস্তৃর্ণ জনপদের পথে-ঘাটে ভাসছে পচা ধানের গন্ধ। উচু ঢিবির পাড়ে পড়ে রয়েছে আঁটি বাঁধা ধান। এরই মধ্যে স্তূপ করে রাখা ধান থেকে চারা গজিয়েছে। অনেকে আবার বৃষ্টিতে পচে যাওয়া ধান হাওরের পানিতে ভাসিয়ে দিয়েছেন।
পাঁচ বছর দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী এভেলিন শর্মা। আজ স্বামী তুশান ভিন্দির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে এই বিচ্ছেদ দুইজনের সমঝোতার ভিত্তিতে হয়েছে বলে জানিয়েছেন এভেলিন।
বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রাই আর আমাদের মাঝে নেই। ৮৫ বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। কিন্তু তাঁর কাজ বেঁচে থাকবে আমাদের ইতিহাসে, আমাদের স্মৃতিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই রক্তাক্ত সময়ে তিনি যে ভূমিকা পালন করেছেন, তা কেবল একজন আলোকচিত্রীর কাজ নয়; এটি ছিল এক মানবিক দায়বদ্ধতার প্রকাশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ঝটিকা মিছিল করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মহান মে দিবস উপলক্ষে গত শুক্রবার সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন 'তূর্যশিকড়'-এর উদ্যোগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ওইদিন সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মূল মিলনায়নে 'মানুষের শ্রম, মানুষের জয়' শীর্ষক এই আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রের কাছে নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে ইরান। তারা বলছে-পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে করা যাবে। আগে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার করতে হবে।
লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর রাজিব (১৮) নামে এক তরুণ অটোচালককে হত্যার অভিযোগ উঠেছে।
অল্প পুঁজিতেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের আগুনে স্পেলে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড
আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতৃত্ব দেবে মেধা-মনন-সৃষ্টিশীলতা ও অদম্য শক্তিতে ভরপুর আজকের প্রজন্ম। তাদের হতে হবে অলরাউন্ডার। সেই অলরাউন্ডার প্রজন্মকে শৈশব থেকে গড়ে তোলার জন্য কাজ করে চলেছে মার্কস ফুলক্রিম মিল্ক পাউডার। দেড় যুগের বেশি সময় ধরে শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভার বিকাশে আয়োজন করে চলেছে মার্কস অলরাউন্ডার।
৩ রানের জয়ে মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা। এর আগে তারা ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছিল
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের আদালতগুলোতে মামলার জট কমাতে সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে মধ্যস্থতা (মেডিয়েশন) কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে। এতে নতুন মামলা দায়েরের প্রবণতা উল্লেখযোগ্যহারে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রাম সীতাকুণ্ডের মাজার গেট এলাকায় একটি স্ক্র্যাপ লোহার দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মো. আরমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেল দুইটার দিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।