ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুদক কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত হলেও প্রেষণে নিয়োগ বহাল

দুদক কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত হলেও প্রেষণে নিয়োগ বহাল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৬ | ২১:৩৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সর্বোচ্চ পর্যায়ের কাঠামো কমিশনের অনুপস্থিতিতে প্রেষণে নতুন উপপরিচালক নিয়োগ দেওয়া হলো রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানে। এদিকে কমিশনের অনুপস্থিতিকে দুদকের নিজস্ব কর্মকর্তাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকাসহ সারাদেশে দুদক কর্মকর্তাদের মাঝে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা সমকালকে বলেন, তাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পদোন্নতি পাওয়ার উপযুক্ত হলেও তাদের পদোন্নতি ঝুলিয়ে রাখা হয়েছে। অনেকের পদোন্নতির অফিসিয়াল প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হলেও তাদের পদোন্নতি চূড়ান্ত করা হচ্ছে না।
     
জানা গেছে, দুদক রাষ্ট্রের একমাত্র দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও এই বিষয়টি বিবেচনা করা হয়। সে ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২১ এপ্রিল মেহেরপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. জামাল উদ্দীনকে প্রেষণে দুদকের উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। 

আরও পড়ুন

×