ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ সোমবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
আবুধাবি টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, আর আফগানিস্তানের দরকার ৩৪৭ রান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী কাজী মোহাইমিনুল ইসলাম নিখোঁজের ঘটনায় আট দফা দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। সোমবার উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়ে তাঁকে উদ্ধারে ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভাগ বন্ধ রাখার ঘোষণা দিয়ে বিভাগের প্রধান ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
রাজশাহীতে নতুন ৬৯ জন সার ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। তালিকা বিশ্লেষণ ও মাঠপর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেছে, নিয়োগ পাওয়া ব্যক্তিদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কিংবা তাদের পরিবারের সদস্য।
সংগীতশিল্পী, অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। আজ সোমবার দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বনানীর বাসায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩৮ বছর। রুশনাফ ওয়াদুদের খবরটি সমকালকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী আনান সিদ্দিকা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে সন্দ্বীপ চ্যানেলের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে সাত টন মা ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
ভারতের দিল্লিতে বিরোধী দলগুলোর পদযাত্রা সুপ্রিম কোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ। সোমবার সিইসি...
সোমবার ছিল জাতীয় কন্যাশিশু দিবস। কাকতালীয়ভাবে এই বিশেষ দিনেই বাবার মরদেহ দাফনে মেয়ের বাঁধাদানের এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। জীবিত থাকাকালে প্রাপ্যতা অনুযায়ী নিজের অংশের জমি লিখে না দেওয়ার অভিযোগে বাবা মারা যাওয়ার ২৫ ঘণ্টা অতিক্রম করলেও শেষ বিদায় পাননি।
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩টি শিশু রয়েছে বলে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদন উল্লেখ করেছে সমাজসেবা অধিদপ্তর। এরমধ্যে কন্যাশিশু ১৫৩ জন এবং ছেলেশিশু ১৪৬ জন। এই শিশুদের মায়েদের কেউ সাজা খাটছেন, আবার কারও মামলা রয়েছে বিচারাধীন।
মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের দাগের ছবি প্রকাশ করেছেন আমির খানের বলিউড অভিনেত্রী ভাগনি জেইন মেরি। রোববার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে তার হাত, আঙুল ও পায়ে আঘাতের চিহ্ন দেখা যায়। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় ভয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সেই রান তাড়ায় নেমে শুরুতে উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ানোর করে আফগানরা।
ধান, পাট, মুগডাল ও দিয়াশলাইয়ের কাঠির পর এবার মুক্তাপুঁথি দিয়ে দুর্গাপ্রতিমা সাজানো হচ্ছে সাতক্ষীরায়। জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দিরে ৩৫ হাজার মুক্তাপুঁথির কারুকাজে সাজানো হচ্ছে প্রতিমা।
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালা শুরু হচ্ছে ১৭ অক্টোবর। প্রতিবছর অনুষ্ঠানে অংশ নিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে সমবেত হন দেশ-বিদেশের লাখো বাউল, সাধক ও লালনভক্ত। গতকাল
গাভাস্কারের মতে, পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য দেশগুলোর মধ্যকার ক্রিকেটের মানের পার্থক্য বিবেচনায় নিয়ে রেকর্ড সংরক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন
শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
প্রবাসে থাকা বাবা অভাবের সংসারে নিয়মিত টাকা পাঠাতে পারতেন না। তাই মাত্র ১৮ বছর বয়সেই চার সদস্যের পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মো. ফয়সাল। দেবিদ্বার সদরের একটি কাপড়ের দোকানে কাজ করে যা আয় করতেন, তা দিয়েই চলত সংসার।
রাঙামাল জেলা প্রশাসনের নির্ধারিত সময়ের এক দিন আগেই সাজেক পর্যটনকেন্দ্র ছেড়েছেন সেখানে অবস্থানরত পর্যটকেরা। সোমবার দুই দফায় মোট ১ হাজার ১৪১ জন পর্যটক সাজেক ছেড়ে খাগড়াছড়িতে পৌঁছেছেন। এর মধ্য দিয়ে সাজেক পর্যটকশূন্য হয়ে পড়েছে।
আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ আরও সহজ করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় গ্রাহকরা ব্যাংকটির দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবেন।
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামে ঘুমন্ত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে শাহাবুল ইসলামের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শাহাবুল। পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে।