এইচআরএসএসের প্রতিবেদন / তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, মব সহিংসতায় ৫৪
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর-এই তিন মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ১৮৩টি ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ২২৭ জন। একই সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৫৪ জন, আহত হয়েছেন ১৪৫ জন। এ ছাড়া তিন মাসে কারাগারে ৩৭ বন্দীর মৃত্যু হয়েছে।
আপডেটঃ ১২ অক্টোবর ২০২৬ | ১৬:১০