জুয়ার অর্থ লেনদেন / ৬৬০০ এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম জব্দ, গ্রেপ্তার ৬
অনলাইন জুয়ার অর্থ লেনদেন পরিচালনার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে ৬,৬০০টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট-সংবলিত সিম, বিভিন্ন অপারেটরের ৬৭টি সিম, ৭০টির বেশি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আপডেটঃ ১৬ জুলাই ২০২৬ | ১৫:৩৬