ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল মিয়ানমার

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল মিয়ানমার
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৫:০০ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ১৫:০৭

দেশের বিভিন্ন স্থানে ৪ দশমিক ৮ মাত্রার (মাঝারি) ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিট ৫১ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টা ১২ মিনিট ৫১ সেকেন্ডে সারাদেশের বিভিন্ন স্থানে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সমকালকে বলেন, এটি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৪৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে মিয়ানমারের ম্রক-ইউ অঞ্চল। তিনি বলেন, মিয়ানমারের যে অঞ্চলে এর উৎপত্তি সেটি ভূমিকম্পপ্রবণ এলাকা। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। বাংলাদেশ থেকে অনেক দূরে হওয়ায় এর প্রভাব তেমন একটা পড়েনি।

আরও পড়ুন

×