ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

এবার ভোটার হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসীরা

এবার ভোটার হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসীরা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪৭ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫১

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম আগামী বুধবার শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। লন্ডনে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

রোববার নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের উদ্বোধনের আগে সিইসি লন্ডনে 'ভেলিডেশন মিটিং অন নিউ বেস্ট প্র্যাকটিস গাইড অব কমনওয়েলথ লেজিসলেটিভ অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল ফাইন্যান্স রেজুলেশন' শীর্ষক সভায় যোগ দেবেন। এ সভায় সিইসি সোর্স অব ফান্ডিংয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিইসি ১৩ ফেব্রুয়ারি ম্যানচেস্টার যাবেন। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, গুরুত্ব, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের আত্মীয়ের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি সিইসি দেশে ফিরবেন।

আরও পড়ুন

×