ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

এসপি হারুনের বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন যে কোনো সময়

এসপি হারুনের বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন যে কোনো সময়
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৫৮

নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহারকৃত আলোচিত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগের তদন্ত শেষ করা হয়েছে। তবে এই তদন্ত প্রতিবেদন এখনও দাখিল করা হয়নি।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত তালুকদার।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আদালতে বলেন, মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগের পুলিশের তদন্ত শেষ হয়েছে। তবে প্রতিবেদন আমরা এখনও হাতে পাইনি। আশা করি শিগগরই প্রতিবেদন পাওয়া যাবে।

আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, তাহলে পুলিশের প্রতিবেদনটা আগে দেখুন। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন। আদালতে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সালেহ উদ্দিন নিজেই শুনানি করেন।  

এর আগে গত বছরের ১২ নভেম্বর মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ক্ষমতা অপব্যবহারের তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট শুনানি মূলতবি রাখেন আদালত।

আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্য করে ওই দিন বলেছিলেন, আপনি তার বিরুদ্ধে অভিযোগগুলো আগে দুনীর্তি দমন কমিশন ও পুলিশ মহাপরিদর্শকের কাছে দাখিল করেন। তারা যদি কোনো ব্যবস্থা না নেয় তারপর আপনারা হাইকোর্টে আসেন। তখন আমরা বিষয়টি দেখব।

পরে পুলিশের পক্ষ থেকে মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগের তদন্ত শুরু করা হয়।



আরও পড়ুন

×