ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মানবভ্রূণ উদ্ধার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের যাত্রীছাউনি থেকে একটি মানবভ্রূণ উদ্ধার হয়েছে। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ভ্রূণটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানিয়ে বলেন, ভ্রূণটি পড়ে থাকতে দেখে একজন শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে জানান। পরে সেটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
১২ সপ্তাহ বয়সী মানবভ্রূণটি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠানো হয়েছে। তবে কে বা কারা ভ্রূণটি ক্যাম্পাসে ফেলে গেছেন, সে বিষয়ে পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনো তথ্য জানাতে পারেননি।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- রোকেয়া হল
- মানবভ্রূণ
