জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হলেন সাবেক অতিরিক্ত আইজিপি শহিদুল ইসলাম
সাবেক অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০২:২৩ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০৩:২৬
সাবেক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মীর শহীদুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
