ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

একাদশে ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর

একাদশে ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২ | ০৯:১০ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ | ০৯:১০

আগামী ৮ ডিসেম্বর থেকে বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের তারিখ ও অন্যান্য বিষয় ঠিক করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় ভার্চুয়ালি যোগ দেন।

বৈঠকে অংশ নেওয়া ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তপন কুমার বলেন, অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে।

তিনি আরও বলেন, কলেজে ভর্তির ফি আগের মতোই থাকছে। রোব বা সোমবার মন্ত্রণালয়ের নির্দেশনা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী সপ্তাহেই ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হবে।

গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন।

আরও পড়ুন

×