ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফজলুর রহমান সভাপতি ও রেজা সাধারণ সম্পাদক

ক্ষেতমজুর সমিতির নতুন কমিটি

ক্ষেতমজুর সমিতির নতুন কমিটি
×

ডা. ফজলুর রহমানকে ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ১২:২২

ডা. ফজলুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার কুমিল্লার বীরচন্দ্র নগর গণপাঠাগার মিলনায়তনে ক্ষেতমজুর সমিতির দু'দিনব্যাপী দশম জাতীয় সম্মেলনের শেষ দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। এ সময় ১১ সদস্য বিশিষ্টি নির্বাহী কমিটি ছাড়াও ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ৭৯ জনকে নির্বাচিত করা হয়। কমিটির বাকি সদস্যদের পরবর্তীতে কো-অপ্ট করা হবে।

১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন শামছুজ্জামান সেলিম, অ্যাডভোকেট সোহেল আহমদ, ডা. ফজলুর রহমান, আনোয়ার হোসেন রেজা, অর্ণব সরকার, মোতালেব হোসেন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আরিফুল ইসলাম নাদিম, রমেন বর্মন, এস এম শুভ ও লিটন নন্দী।

কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা হচ্ছেন- সহ-সভাপতি: পরেশ কর, জয়নাল আবেদীন খান, সন্তোষ রায় চৌধুরী, ডা. তপন বসু, অ্যাডভোকেট আবুল হোসেন, আব্দুল মান্নান ও আশরাফুল আলম; সহ-সাধারণ সম্পাদক: অর্ণব সরকার; সাংগঠনিক সম্পাদক: আরিফুল ইসলাম নাদিম এবং সদস্য: মুজাহিদুল ইসলাম সেলিম, শামছুজ্জামান সেলিম, অ্যাডভোকেট জেয়াদ আল মালুম, অ্যাডভোকেট সোহেল আহমদ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, মোতালেব হোসেন, রমেন্দ্র বর্মন, এস এম শুভ, লিটন নন্দী, কল্লোল বণিক, সুমন সেনগুপ্ত, সৈয়দ আহমদ, আব্দুল মালেক শিকদার (ফরিদপুর), মৃন্ময় মণ্ডল (বাগেরহাট), ফজলে খোদা চৌধুরী হেলন (ঠাকুরগাঁও), অ্যাডভোকেট চিত্তরঞ্জন গোলদার (খুলনা), চন্দন সিদ্ধান্ত (নাটোর), অজিত লাল রায় (সুনামগঞ্জ), সাহা সন্তোষ (বগুড়া), শ্রীদাম দাস (নীলফামারী), মোজাহারুল হক (জামালপুর), রমেন্দ্র নারায়ণ সরকার (নেত্রকোণা), এখলাছুর রহমান চৌধুরী (দিনাজপুর), প্রদ্যুৎ ফৌজদার (নওগাঁ), শাহাবুদ্দিন আহমদ (পটুয়াখালী), দেলোয়ার হোসেন (কুড়িগ্রাম), আবুল কালাম (রাজবাড়ী), আমির হোসেন (লক্ষ্মীপুর), ডা. আবু তাহের ভুইয়া (নোয়াখালী), আব্দুল করিম (জামালপুর), নুরুল হুদা দুলাল (কিশোরগঞ্জ), আবুল হোসেন (সাতক্ষীরা), অ্যাডভোকেট রফিকুল ইসলাম (লালমনিরহাট), নির্মল চৌধুরী (নাটোর), মীর খলিলুর রহমান বাঙালি (কুমিল্লা), মশিউর রহমান মইশাল (গাইবান্ধা), অমৃত বড়ূয়া (চট্টগ্রাম), শ্রীকান্ত মাহাতো (বগুড়া), আনোয়ার হোসেন (ময়মনসিংহ), হাফিজার রহমান (দিনাজপুর), অশোক সরকার (খুলনা), আব্দুর রউফ (টাঙ্গাইল), নলিনী কান্ত সরকার (নেত্রকোণা), অ্যাডভোকেট এনামুল হক (কিশোরগঞ্জ), লোকনাথ বর্মন (নারায়ণগঞ্জ), বীরেন বিশ্বাস (মাগুরা), মাসুম ইবনে শফিক (শেরপুর), মো. ইসরাফিল (ঢাকা), ডা. প্রদীপ ভৌমিক (সিরাজগঞ্জ), মেহেদী হাসান লেলিন (ঠাকুরগাঁও), মোজাম্মেল হক (লালমনিরহাট), আলী তারেক (বাগেরহাট), শাহাদত হোসেন খোকা (রংপুর), লোকমান হোসেন (রংপুর), সুব্রতা রায় (কুড়িগ্রাম), খোরশেদ আলম মণ্ডল (নওগাঁ), লিয়াকত আলী কাক্কু (সিরাজগঞ্জ), সুশান্ত দেবনাথ খোকন (ময়মনসিংহ), গোলাম রাব্বানী (নেত্রকোণা), আবুল কালাম আজাদ (রাজবাড়ী), আব্দুল আউয়াল (সুনামগঞ্জ), শাহজাহাল সুমন (সুনামগঞ্জ), মোশারফ হোসেন (মৌলবীবাজার), সুফিয়া খাতুন (কুমিল্লা), মিজানুর রহমান হযরত (মানিকগঞ্জ), রেবেকা সরেন (নওগাঁ), আতিয়ার রহমান রব (ফরিদপুর) ও সাইফুল করিম মেকার (লক্ষ্মীপুর)।

কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটির রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা। শোক প্রস্তাব উত্থাপন করেন নির্বাহী কমিটির সদস্য আরিফুল ইসলাম নাদিম। রিপোর্টের ওপর বিভিন্ন জেলা-উপজেলার নেতারা আলোচনা করেন। এ সময় বিভিন্ন সাংগঠনিক ও আন্দোলনগত কিছু প্রস্তাব গ্রহণ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×