ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এসিডিজি অর্জনে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ও জাতিসংঘ

এসিডিজি অর্জনে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ও জাতিসংঘ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩ | ২০:৩০ | আপডেট: ১১ জুন ২০২৩ | ২০:৩০

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ। 

রোববার বাংলাদেশ সরকার ও জাতিসংঘের বাংলাদেশ কান্ট্রি টিম এসডিজি অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার সামগ্রিক পর্যালোচনার উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়।

এদিন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর যৌথ সভাপতিত্বে জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামো (ইউএনএসডিসিএফ) ২০২২-২৬ এর যৌথ স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা হয়। 

ইউএনএসডিসিএফ বাংলাদেশ সরকার ও বাংলাদেশে জাতিসংঘের সব সংস্থা, তহবিল ও কর্মসূচির যৌথ সইয়ে গৃহীত একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা, যার লক্ষ্য বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী টেকসই উন্নয়নের অভীষ্টসমূহ অর্জনে অগ্রগতি ত্বরান্বিত করা।

যৌথ স্টিয়ারিং কমিটির সভায় অংশ নেয় বাংলাদেশ সরকারের ২২টি মন্ত্রণালয় এবং জাতিসংঘের ১৭টি সংস্থা, তহবিল ও কর্মসূচির প্রতিনিধিরা। এতে আলোচনা হয়, কীভাবে এই কমিটি ইউএনএসডিসিএফের আওতায় ২০২২ সালে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, তহবিল ও কর্মসূচির সহায়তায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ন্যায়সঙ্গত মানব উন্নয়ন ও কল্যাণ, টেকসই ও স্থিতিস্থাপক পরিবেশ, রূপান্তরমূলক, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনা, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা দূর করার প্রচেষ্টা নিয়ে কাজ করতে ২৪১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ কাজে লাগিয়েছে।

সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান জাতির উন্নয়নে অগ্রসর হওয়ার জন্য জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারের মধ্যে অংশীদারিত্বের ভূমিকার ওপর জোর দেন। তিনি আস্থা প্রকাশ করেন, বাংলাদেশ যেহেতু ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, আগামী বছরে এ সহযোগিতা আরও ত্বরান্বিত হবে। 

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বাংলাদেশ সরকার এবং জনগণকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের যাত্রায় তাদের সহায়তা করার লক্ষ্যে এবং উন্নয়ন অগ্রযাত্রায় কাউকে পিছিয়ে না রাখতে জাতিসংঘের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

তিনি বলেন, শুধু উন্নয়নের অগ্রগতিই নয়, ২০৩০ সালের মধ্যে অর্জিত লক্ষ্যমাত্রার দিকে অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার আছে।










 


আরও পড়ুন

×