ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিজিএমইএসহ এশিয়ার ৯ সংগঠনের যৌথ বিবৃতি

রপ্তানি আদেশের পোশাক গ্রহণে ক্রেতাদের প্রতি আহ্বান

রপ্তানি আদেশের পোশাক গ্রহণে ক্রেতাদের প্রতি আহ্বান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০১:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রপ্তানি আদেশের তৈরি পোশাকপণ্য গ্রহণে ব্র্যান্ড এবং ক্রেতাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে বিজিএমইএ, বিকেএমইএসহ বস্ত্র ও পোশাক খাতের এশিয়ার ৯ টি সংগঠনের জোট সাসটেইনেবল টেক্সটাইল অব দ্যা এশিয়ান রিজিয়ন (এসটিএআর)। 

বুধবার এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। 

ক্রেতাদের সঙ্গে চুক্তির পর যেসব পণ্যের উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে সেসব পণ্যের রপ্তানি আদেশ বাতিল না করা, স্বাক্ষরিত চুক্তির দরেই পোশাক নেওয়া এবং এ নিয়ে নতুন করে আর দর কষাকষি না করারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। একান্ত যদি রপ্তানি আদেশ বাতিল বা স্থগিত করতেই  সে ক্ষেত্রে শতভাগ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। যাতে এ দু:সময়ে শ্রমিকসহ উদ্যোক্তাদের বিপদ কিছুটা উপশম হয়। 

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী যে অভুতপুর্ব পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে ব্যবসা বাণিজ্যে দায়িত্বশীল আচরণ দরকার অনুরোধ করা হয়েছে বিবৃতিতে। বিশেষ করে তৈরি পোশাকের বৈশ্বিক সরবরাহ চেইনের সঙ্গে সম্পর্কিত ব্র্যান্ড, ক্রেতা ও ব্যবসায়ীদের। কারণ, অতীতের যে কোন সময়ের তুলনায় এই সময়টা বেশি গুরুত্বপূর্ণ। 

বিবৃতিদাতা অন্য সংগঠনগুলো হচ্ছে, চায়না ন্যাশনাল অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল কাউন্সিল ( সিএনটিএসি), গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন ইন কম্বোডিয়া(জিএমএসি), মিয়ানমার গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (এমজিএমএ), পাকিস্তান হোসিয়ারি  ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (পিএইচএমএ), পাকিস্তান টেক্সটাইল টেক্সটাইল অ্যাসোসিয়েশন (পিটিইএ), টাওয়েল ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অব পাকিস্থান (টিএমএ) ও  ভিয়েতনাম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস অ্যাসোসিয়েশন (ভিআইটিএএস)।

আরও পড়ুন

×